নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬ ১৯:৩৩ পিএম
নওগাঁ পৌরসভার সমষ্টিগত উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) পৌরসভার হলরুমে দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নওগাঁ পৌরসভার প্রশাসক টিএমএ মুমিন। স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন।
নওগাঁ পৌরসভা ও রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
নগর পরিকল্পনাবিদ মো. সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উল্লিখিত প্রকল্পের এএমই ইঞ্জিনিয়ার ফজলে রাব্বী, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ মো. আল আমিন, আর্কিটেক্ট আজমিরা আক্তার, আর্কিটেক্ট ফারহানা ইসলাম আলোচনা করেন।
কর্মশালায় স্থানীয়দের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হোমায়রা মণ্ডল, জেলা শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মনির আলী আকন্দ ও শহর সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।