× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালের লিফটে ২ ঘণ্টা আটকা রোগী ও স্বজনরা, উদ্ধারে ফায়ার সার্ভিস

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬ ১৮:৪২ পিএম

আপডেট : ১৮ মে ২০২৬ ১৯:০২ পিএম

লিফটে আটকা পড়া মানুষদের উদ্ধার করছে ফায়ার সার্ভিসের সদস্যরা

লিফটে আটকা পড়া মানুষদের উদ্ধার করছে ফায়ার সার্ভিসের সদস্যরা

কুড়িগ্রাম সদর হাসপাতালে লিফট বিকল হয়ে প্রায় দুই ঘণ্টা আটকা পড়ে থাকেন কয়েকজন রোগী ও তাদের স্বজনরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় হাসপাতালজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিপাত

সোমবার (১৮ মে) এ ঘটনা ঘটে কুড়িগ্রাম সদর হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই হাসপাতালের লিফটটি বিকল হয়ে যায়। এ সময় ভেতরে থাকা রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। দীর্ঘ সময় আটকা থাকার কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ পাওয়া গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, বারবার টেকনিশিয়ানকে ফোন করা হলেও দীর্ঘ সময় কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে এমন অব্যবস্থাপনা সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে ঘটনার পর হাসপাতালের বিভিন্ন সেবা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা যায়। তারা দ্রুত লিফটের ত্রুটি মেরামতসহ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন দাবি জানান।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর নেওয়াজ আহমেদ বলেন, ‘হাসপাতালে লিফটম্যান পদে কোনো লোক নেই। এছাড়া লিফট নিয়ন্ত্রণের দায়িত্ব গণপূর্ত বিভাগের। হাসপাতালের এই দূরাবস্থার কথা ডিসি মহোদয়ের সমন্বয় কমিটির মিটিংয়ে উত্থাপন করেছি। কিন্তু কোনো সুরাহা হয়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা