× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬ ১৭:৪১ পিএম

আপডেট : ১৮ মে ২০২৬ ১৭:৪৫ পিএম

সাজাপ্রাপ্ত আসামিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাজাপ্রাপ্ত আসামিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের ছাতকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ সোমবার দুপুরে এই আদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) শামসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

আরও পড়ুন: নীলফামারীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

আসামিরা হলেন উপজেলার হাসামপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মতিউর রহমান মতিন, একই গ্রামের খোয়াজ আলীর ছেলে দিলদাল হোসেন ও কামারগাঁও গ্রামের হাবিবুর ইসলামের ছেলে বিল্লাল হোসেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১১ আগস্ট সকালে নানাবাড়ি যাওয়ার পথে ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যান মতিউর রহমান ও দিলদার হোসেন। পরে উপজেলার সিংচাপইড় গ্রামের এক আত্মীয়ের বাড়িতে রেখে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন ওই দুই যুবক। পরবর্তীতে মতিউর রহমান ও দিলদার হোসেনের সহযোগিতায় আসামি বিল্লালসহ আরও এক যুবক ভুক্তভোগী তরুণীকে অন্য গ্রামে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেয়।

এই ঘটনায় অভিযুক্ত ওই তিনজনসহ পাঁচজনকে আসামি করে ছাতক থানায় মামলা দায়ের করেন ওই তরুণীর ভাই। পরে দীর্ঘ শুনানি শেষে সোমবার আলোচিত এই মামলার রায় দেয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

এদিকে মামলার রায় শুনানির সময় মতিউর রহমান ও দিলদার হোসেন উপস্থিত থাকলেও দণ্ডিত অপর আসামি বিল্লাল পলাতক ছিলেন বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) শামসুর রহমান। এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা