× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলপুরে পিকআপের ধাক্কায় পান ব্যবসায়ীর মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬ ১৭:১১ পিএম

আপডেট : ১৮ মে ২০২৬ ২০:১৬ পিএম

ফুলপুর থানা, ময়মনসিংহ। ছবি: সংগৃহীত

ফুলপুর থানা, ময়মনসিংহ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে পিকআপের  ধাক্কায় পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

উপজেলার শেরপুর রোড পশু হাসপাতালের সামনে সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী একই এলাকার বাসিন্দা। ফুলপুর বাসস্ট্যান্ডে পান ব্যাবসা করেন। ফুলপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষ করে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন এরশাদ আলী। এ সময় পেছন দিক থেকে একটি ঔষধ কোম্পানির পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ওসি ফিরোজ হোসেন বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা