× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় জমি বিরোধের জেরে দুই ভাই নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ১৮ মে ২০২৬ ১৫:৫৬ পিএম

আপডেট : ১৮ মে ২০২৬ ১৭:১২ পিএম

শিবগঞ্জ থানা, বগুড়া। ছবি: সংগৃহীত

শিবগঞ্জ থানা, বগুড়া। ছবি: সংগৃহীত

বগুড়ায় শিবগঞ্জে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন।

উপজেলার লক্ষীপুর এলাকায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লক্ষীপুর এলাকার জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩) ও একই এলাকার মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হন ইয়াছিন ও সুমন। ঘটনাস্থলেই ইয়াছিন মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় সুমনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান।

এঘটনায় রাহাত মন্ডল (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মো. রেজাউল মণ্ডলের ছেলে এবং একই এলাকার বাসিন্দা।

ওসি শাহীনুজ্জামান বলেন, “জমিজমাসংক্রান্ত বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা