× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবার সাথে গোসলে নেমে মাতামুহুরিতে স্কুলছাত্রের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

প্রকাশ : ১৮ মে ২০২৬ ১৪:৫৭ পিএম

আপডেট : ১৮ মে ২০২৬ ১৫:০২ পিএম

চকরিয়া থানা। ছবি: সংগৃহীত

চকরিয়া থানা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসলে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

বাশঁঘাট স্টেশন সংলগ্ন এলাকায় সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আদর দাশ (১৪) পৌরসভা ৪ নং ওয়ার্ড খোদারকুম হিন্দু পাড়া এলাকার বাসিন্দা। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৭ম শ্রেণির ছাত্র। আদর দাশ একই এলাকার প্রদীপ দাশের ছেলে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পরিবারের সদস্যরা জানান, নিহতের বাবা তার তিন সন্তানকে নিয়ে মাতামুহুরী নদীতে গোসল করতে যান। এ সময় তারা চোরাবালিতে আটকে পড়েন। স্থানীয়দের সহায়তায় নিতাই ও নিমাই নামে অন্য দুই সন্তানকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু আদর দাশ নিখোঁজ হয়ে যান। খোঁজাখুঁজির পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মনির হোসেন বলেন, “মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের খোঁজখবর নিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর চোরা বালিতে আটকে পানিতে তলিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা