× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ১৮ মে ২০২৬ ১৪:২৪ পিএম

আপডেট : ১৮ মে ২০২৬ ১৭:১৩ পিএম

শাজাহানপুর থানা। ছবি: সংগৃহীত

শাজাহানপুর থানা। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার নিহত হয়েছেন।

উপজেলার বনানী বাজার এলাকার মহাসড়কে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বিটুল (৩৭) বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা একই এলাকার মো. বুলু মিয়া।

শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বনানী বাজারের সামনে মহাসড়কে সকাল ছয়টার দিকে যাত্রীবাহী এ বি ডিলাক্স বাসের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের দিকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার বিটুল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আশিক ইকবাল বলেন, “দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে শেরপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা