× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কয়রা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬ ১০:৩১ এএম

কয়রায় ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ী শ্রী ভবতোষ মৃধা খোকাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কয়রায় ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ী শ্রী ভবতোষ মৃধা খোকাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার কয়রা উপজেলায় ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে শ্রী ভবতোষ মৃধা খোকা (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটে রবিবার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৩নং মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে।

নিহত ভবতোষ মৃধা স্থানীয় গিলাবাড়ি বাজারের ‘অনূষ্কা ফার্মেসি’র স্বত্বাধিকারী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা রাতের আঁধারে ঘরের বেড়ার নিচের মাটি সরিয়ে সিঁধ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে।

টের পেয়ে ঘরের লোকজন জেগে উঠলে তারা ভবতোষ মৃধাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়, জানায় পরিবার।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জায়গীরমহল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

এ সময় স্বামীকে বাঁচাতে নিহতের স্ত্রী এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

নিহতের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, দুই-তিন দিন আগেও চোরেরা আমাদের বাড়িতে এসেছিল। গতরাতেও লোক ঢোকে বুঝতে পারি, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আমার স্বামীকে কোপাতে শুরু করে।

তিনি বলেন, “আমাদের চোখের সামনে ওনাকে মেরে ফেলেছে। আমি এই খুনিদের ফাঁসি চাই।”

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে উল্লেক করে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি বা ডাকাতির উদ্দেশ্যে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

তিনি আরও জানান, ঘটনার পেছনে অন্য কোনো শত্রুতা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে এবং স্থানীয় ব্যবসায়ীরা দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা