× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই পিকআপের সংঘর্ষে নিহত ২

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬ ০৯:৩৯ এএম

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাঙ্গা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাঙ্গা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দুটি পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

ভাঙ্গা পৌরসভার আতাদী ফ্লাইওভার এলাকায় সোমবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন মাছবাহী পিকআপ ভ্যানের চালক শামীম।

তার বাড়ি যশোর জেলায়। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় কয়েকজন জানান, গাছের চারা বহনকারী একটি পিকআপ ভ্যানের চাকা পাংচার হয়ে যাওয়ায় সেটি সড়কের ওপর দাঁড়িয়ে ছিল।

এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা মাছবাহী একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকা গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মাছবাহী পিকআপের চালক শামীম নিহত হন বলেও জানান তারা।

গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল বলেন, দুটি পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা