× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক ডিজি সাব্বিরকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬ ২২:৫৯ পিএম

সাবেক ডিজি সাব্বিরকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ঢোকার সময় আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৭ মে) বিকালে তাকে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এ হাজির করা হলে বিচারক মো. আলাউদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত শনিবার সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ। পরে তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি মামলাও রয়েছে।

পুলিশ জানায়, শনিবার দহগ্রাম সীমান্ত হয়ে বাংলাদেশে ঢোকার পর তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট এবং একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল তাকে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিসংযোগ করে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে লালমনিরহাট শহরের আলীশান এলাকায় আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পাঁচ শিক্ষার্থীসহ ছয়জন পুড়ে মারা যান। এ ঘটনায় গত বছরের ২৭ মে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা করা হয়। লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, লালমনিরহাট সদর থানার ছয়জন হত্যা মামলায় সাব্বির বিন শামসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা