× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক ব্যবসার দ্বন্দ্বে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬ ২২:৫৪ পিএম

মাদক ব্যবসার দ্বন্দ্বে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা

কুমিল্লার বুড়িচংয়ে মাদক ব্যবসার দ্বন্দ্বে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। চার দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর রবিবার (১৭ মে) বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের নাম এনামুল হক শিশির ওরফে মাহি (৩৫), তিনি বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের কামরুল হক ফরহাদের সন্তান। এ ঘটনায় নিহতের বাবা বুড়িচং থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে। তবে প্রধান অভিযুক্ত জহির এখনও পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ মে সকাল ৯টার দিকে বুড়িচং পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় মাহির শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় একই সম্প্রদায়ের জহিরুল ইসলাম আপন ওরফে জহির। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার সরকারি জায়গায় তৃতীয় লিঙ্গের কতিপয় ব্যক্তি ঘর নির্মাণ করে বসবাস করতেন। তাদের মধ্যে অনেকে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন। নিহত মাহিও এর আগে মাদকসহ গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। সম্প্রতি মাদকের টাকার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরেই এ হামলার ঘটনা ঘটে বলে ধারণা তাদের।

চিকিৎসকরা জানান, মাহির শ্বাসনালিসহ শরীরের প্রায় ৪৪ শতাংশ পুড়ে যায়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকালে তার মৃত্যু হয়।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি জহিরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা