× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ, নারী-শিশু পুরুষসহ আটক ১৪

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

প্রকাশ : ১৭ মে ২০২৬ ২২:০৬ পিএম

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ, নারী-শিশু পুরুষসহ আটক ১৪

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে নারী, পুরুষ ও শিশুসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দালালকেও আটক করা হয়।

রবিবার (১৭ মে) গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের ১২৮৭ নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তারা। পরে পাচারকারীদের সহায়তায় জৈন্তাপুর সদর এলাকার ভূমি অফিসের বিপরীতে আব্দুল করিম মিয়ার তিনতলা ভবনের একটি কক্ষে তাদের গোপনে রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে মানবপাচার চক্রের অন্যতম হোতা মো. হানিফ মিয়া ভবনের তৃতীয় তলা থেকে শাড়ি বেয়ে নিচে নেমে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।

বিষয়টি জৈন্তাপুর থানায় জানানো হলে উপপরিদর্শক লিটন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘেরাও করে অভিযান পরিচালনা করেন। অভিযানে ভবনের নিচতলার একটি ইউনিট থেকে ৯ নারী, ৩ পুরুষ ও ২ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে পুলিশ।

আটকরা হলেনÑ তানজিম উদ্দিন (২৮), হাফিজুর রহমান (৩৯), হাসান খান, নুরজাহান খাতুন (৩৫), এশা আক্তার (২৫), আমেনা আক্তার পলি (৩৩), নাসরিন আক্তার (২৩), সিমরান সুলতানা, রুমি আক্তার (৩৫), সুমি খাতুন, সোনিয়া বেগম (৩০), সবুরণ নেছা (৪৫) ও শিশু আমজাদ শেখ।

জৈন্তাপুর মডেল থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা