× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই : এমপি ডা. বাবর

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬ ২১:৩৪ পিএম

মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই : এমপি ডা. বাবর

গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কেএম বাবর বলেছেন, আমাদের অঞ্চলে মাদকের ছড়াছড়ি, হাই স্কুলের ছেলেরাও মাদক খাওয়া শুরু করেছেন। এসব চলবে না। মাদক যদি আমার সন্তানও খায়। আমার সন্তানকেও কোনো ছাড় নেই।

আমার পরিবারের কেউ যদি জড়িত থাকে, তাকে আইনের আওতায় আনা হবে। যারা নিয়মিত মাদক সেবন করে, বিক্রি করে, তাদের বলে দেবেন। এই মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্সে অবস্থান নিয়েছি। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই।

রোববার (১৭ মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী দশপল্লী নেছারউদ্দিন খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক উত্তম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবীণ সমাজসেবক কাজী আবুল হোসেন, মাঝিগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকসুদ আলী খান, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. কামাল হোসেন খান ও প্রাক্তন ছাত্র মো. মহব্বত আলী খান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসাদ কুমার মৃধা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা