কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ ২১:১০ পিএম
রাবনাবাদ নদী থেকে মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া এলাকার রাবনাবাদ নদী থেকে রবিবার বিকালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম পরিচয় জানা যায়নি। পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার বিকালে রাবনাবাদ নদীতে স্থানীয়রা একটি মরদেহ দেখে নৌ-পুলিশকে জানায়। খবর পেয়ে নৌ-পুলিশের ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, পিবিআই ও সিআইডি টিমের তদন্তের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।