× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী বছর একটি বাড়িও নদীতে বিলীন হবে না : পানি সম্পদ প্রতিমন্ত্রী

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬ ২১:০৭ পিএম

আগামী বছর একটি বাড়িও নদীতে বিলীন হবে না : পানি সম্পদ প্রতিমন্ত্রী

‘আগামী বছর আর একটি বাড়িও নদীতে বিলীন হবে না। স্থায়ীভাবে নদীভাঙন রোধে ১৫০০ কোটি টাকার তিনটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী বছর বর্ষা শুরু হওয়ার আগেই প্রকল্পের কাজ শুরু করা হবে।’

রবিবার (১৭ মে) দুপুরে পদ্মা ও যমুনা নদীর ভাঙন এলাকা বরুরিয়া গ্রাম ও সোলার প্লান্ট এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। 

তিনি বলেন, ‘আজ (সোমবার) থেকে পদ্মা ও যমুনা নদীভাঙন রোধে ইমারজেন্সিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমি নদীভাঙন এলাকা পরিদর্শন করতে এসেছি। জেলায় ৩৭টি খাল পুনঃখননের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন এসএ জিন্নাহ কবীর এমপি, উপসচিব আবু রায়হান দোলন, সহকারী একান্ত সচিব মো. জহিরুল ইসলাম, সহকারী সচিব হারুন আর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আকতারুজ্জামান, ওসি মো. মনির হোসেন, সাবেক জেলা বিএনপির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা