× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙন রোধে দ্রুত শুরু হচ্ছে জরুরি কাজ : পানিসম্পদমন্ত্রী

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৯:৫০ পিএম

ভাঙন রোধে দ্রুত শুরু হচ্ছে জরুরি কাজ : পানিসম্পদমন্ত্রী

নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া অঞ্চলে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আগামী অর্থবছর থেকেই স্থায়ী ভাঙন প্রতিরোধ প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বর্ষা মৌসুমের আগেই জরুরি ভিত্তিতে কয়েকটি পয়েন্টে ভাঙনরোধী কাজ শুরু করা হবে।

রবিবার (১৭ মে) দুপুরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাটাখালী বাজার ও আশপাশের মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা সরেজমিন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে মন্ত্রী নদীভাঙনের ভয়াবহতা দেখে উদ্বেগ প্রকাশ করে বলেন, চোখের সামনেই মানুষের বসতভিটা, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। জনগণের জানমাল রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা এলাকাটি পরিদর্শনে এসেছি।

তিনি স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের ভূয়সী প্রশংসা করে বলেন, এলাকার জনগণের যৌক্তিক দাবিগুলো তিনি গুরুত্বের সঙ্গে সরকারের কাছে তুলে ধরছেন।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, শফিকুল ইসলাম, এটিএম মোশাররফ হোসেন, মাহবুব আলমগীর চৌধুরী আলো, হারুন অর রশীদ আজাদসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা