× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে ভূমিসেবা মেলার অগ্রগতি জানাল প্রশাসন

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৯:৪০ পিএম

আপডেট : ১৭ মে ২০২৬ ১৯:৫৩ পিএম

কিশোরগঞ্জে ভূমিসেবা মেলার অগ্রগতি জানাল প্রশাসন

কিশোরগঞ্জে ভূমি সংক্রান্ত সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’র আয়োজন করা হয়েছে। জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত একযোগে এ মেলা অনুষ্ঠিত হবে।

রবিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় জেলা প্রশাসক সোহানা নাসরিন। 

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ১৯ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।

মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন অনলাইন ও পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, মিউটেশন সার্টিফায়েড কপি ও মৌজা ম্যাপ পাওয়ার আবেদনসহ বিভিন্ন সেবার ব্যবস্থা থাকবে।

এ ছাড়া ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ, ভূমি সেবা সহায়তা কেন্দ্রের লাইভ সেবা, সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান এবং ভূমি সংক্রান্ত পরামর্শ ও সহযোগিতাও দেওয়া হবে। 

ব্রিফিংয়ে আরও বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভূমি সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা