× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সান্তাহারে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৯:৩১ পিএম

সান্তাহারে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে চলতি মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ মে) সকালে সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি) এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়। 

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাসার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, সান্তাহার সিএসডির ম্যানেজার তারিকুল ইসলাম ও এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ।

সান্তাহার সিএসডির ম্যানেজার তারিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ১ হাজার ১৯৭ টন ধান ক্রয় করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ টন পর্যন্ত ধান সরকারি খাদ্যগুদামে দিতে পারবেন। এ ছাড়া চুক্তিবদ্ধ মিলারদের থেকে ৪৯ টাকা কেজি দরে ১৪ হাজার ৭৬২ টন চাল সংগ্রহ করা হবে। ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ অভিযান চলবে।

ইউএনও মাসুমা বেগম বলেন, সরকারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ধান পরীক্ষা করে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে। আমরা শতভাগ স্বচ্ছতার সঙ্গে ধান-চাল সংগ্রহ করতে বদ্ধপরিকর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা