× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত আয়কর প্রত্যাহার দাবিতে মানববন্ধন

বগুড়া অফিস

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৯:২৫ পিএম

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত আয়কর প্রত্যাহার দাবিতে মানববন্ধন

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছেন মোটরসাইকেল চালকরা।

রবিবার (১৭ মে) সকালে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মোটরসাইকেল চালকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর আয়কর আরোপের পরিকল্পনায় দেশের লাখো বাইকারের মধ্যে গভীর উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে। দেশের অধিকাংশ মানুষের কাছে মোটরসাইকেল শুধু শখের বাহন নয়, বরং এটি দৈনন্দিন যাতায়াত, কর্মসংস্থান ও জীবিকার অন্যতম মাধ্যম।

তারা বলেন, বর্তমান সময়ে নারীরাও নিরাপদ ও স্বনির্ভর যাতায়াতের জন্য মোটরসাইকেল ব্যবহার করছেন। মোটরসাইকেল কেনার সময় একজন চালককে রেজিস্ট্রেশন ফি, রোড ট্যাক্স, ফিটনেস, বীমা এবং জ্বালানির ওপর বিদ্যমান কর পরিশোধ করতে হয়। এর সঙ্গে নতুন করে অগ্রিম আয়কর আরোপ করা হলে তা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির বাইকারদের জীবন ও জীবিকায় নেতিবাচক প্রভাব পড়বে। 

মানববন্ধন শেষে বগুড়ার মোটরসাইকেল চালকদের পক্ষে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আয়কর প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে স্মারকলিপি জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন কর্মসূচির আহ্বায়ক ইয়ামাহা রাইডার্স ক্লাবের জেলাল হোসাইন, স্মার্ট বাইকার্সের অ্যাডমিন সাখাওয়াত হোসেন, বগুড়া মোটরসাইকেলিস্টের অ্যাডমিন রবিউল ইসলাম নিপু, বগুড়া ফ্রিডম রাইডার্সের অ্যাডমিন রাসেল, বগুড়া স্ট্রিট রাইডার্সের আতিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মোটরসাইকেল চালক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা