× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়াকাটা সৈকতের পচা বর্জ্য অপসারণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৯:১৪ পিএম

কুয়াকাটা সৈকতের পচা বর্জ্য অপসারণ

পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের ভোগান্তি লাঘব ও পরিবেশ দূষণ রোধে রবিবার (১৭ মে) মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন ব্লকে জমে থাকা পচা রাবিশ ও দুর্গন্ধযুক্ত বর্জ্য দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন কলাপাড়া ইউএনও কাউছার হামিদ। এতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দীর্ঘদিন ধরে কুয়াকাটা সৈকতের মেরিন ড্রাইভ এলাকার ব্লকে পচা বর্জ্য জমে থাকায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা পথচলায় চরম ভোগান্তিতে ছিল। দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে পর্যটন এলাকার সৌন্দর্যও নষ্ট হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর ইউএনও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিবেশের উন্নতি হচ্ছে এবং পর্যটকদের চলাচলেও স্বাভাবিকতা ফিরেছে। এ উদ্যোগের জন্য তারা ইউএনও কাউছার হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা