× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমির টাকা ভাগাভাগি নিয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

কুমিল্লা অফিস

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৬:২৭ পিএম

আপডেট : ১৭ মে ২০২৬ ১৬:৫২ পিএম

দেবিদ্বার থানা

দেবিদ্বার থানা

কুমিল্লার দেবিদ্বারে জমি বিক্রির টাকার ভাগ না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। 

দেবিদ্বার পৌরসভার আলমপুর এলাকায় শনিবার এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল আলিম ছেনু মিয়া (৬০) ওই এলাকার মৃত আকমত আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক। তিনি একটি মোবাইল টাওয়ারের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন: কুমিল্লায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

ঘটনার পর তার বড় ছেলে নাজমুল হাসান রাসেলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গা ঢাকা দিলে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগীর মেজো ছেলে নাইমুল ইসলাম বড় ভাই রাসেলের বিরুদ্ধে দেবিদ্বার থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঘাতক রাসেল একজন মাদকসেবী। তিনি প্রায়শই মাদকের টাকার জন্য তার বাবার গায়ে হাত তুলতেন। সম্প্রতি বাবা ছেনু মিয়া রাসেলকে না জানিয়ে তার একটি জমি বিক্রি করেন। রাসেল সেই খবর জেনে যান।

শনিবার দুপুরে রাসেল জমি বিক্রির টাকার ভাগ দেওয়ার জন্য তার বাবাকে চাপ দেন। এ সময় বাবা-ছেলের মাঝে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল তার বাবাকে একটি লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। আহত ছেনু মিয়াকে প্রথমে ঘরে রেখেই শুশ্রূষা করেন স্বজনরা। দুপুর দেড়টার দিকে তার অবস্থা খারাপের দিকে যাওয়ায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ছেনু মিয়ার প্রতিবেশীরা জানান, মাদকাসক্ত রাসেল রোজগারের সব টাকা মাদকের পেছনেই ওড়াতেন। মাদক সেবনের টাকার জন্য প্রায়ই তিনি পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। এমনকি তার বাবাকেও কয়েকবার মারধর করেছেন। বাবাকে সবসময়ই টাকার জন্য চাপ দিতেন। টাকা না পেলেই পরিবারের সদস্যদের ওপর চড়াও হতেন।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে”।

অভিযুক্ত রাসেল রবিবার সকালে কোর্টে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা