জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার প্রেস ব্রিফিং। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা। এ জেলায় ৪৩টি ভূমি সেবা কেন্দ্র রয়েছে। ভূমিসেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে ৭টি উপজেলা ভূমি অফিস, ২টি পৌর ভূমি অফিস ও ৫৬টি ইউনিয়ন ভূমি অফিস কাজ করে যাচ্ছে।
তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক কাউসার আজিজ এসব কথা বলেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু |
তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ১৬টি স্টল থাকবে। স্টলগুলোতে নাগরিকদের সরাসরি ভূমিসেবা দেওয়া হবে। এছাড়া ভূমিসেবা সম্পর্কিত অভিযোগ গ্রহণ করে তাৎক্ষণিক সমাধানও দেওয়া হবে।
তিনি আরও বলেন, মেলার দ্বিতীয় দিনে সেমিনার অনুষ্ঠিত হবে। এদিন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন বিকালে মেলায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।