× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি, দোকানপাট ও খেত

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৪:৩০ পিএম

আপডেট : ১৭ মে ২০২৬ ১৪:৩৮ পিএম

নওগাঁয় ঝড়ে রাস্তায় উপড়ে পড়েছে বিশাল এক গাছ, এতে যান চলাচলেও তৈরি হয়ে বাধা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁয় ঝড়ে রাস্তায় উপড়ে পড়েছে বিশাল এক গাছ, এতে যান চলাচলেও তৈরি হয়ে বাধা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁর বিভিন্ন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি ও দোকানপাট।

ঝড়ে মাটিতে নুয়ে পড়েছে ধানখেত, ভেঙে পড়েছে গাছপালা এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ।

জেলার বিভিন্ন এলাকায় রবিবার রাত ১২টার পর থেকে দফায় দফায় আঘাত হানে ঝড়-বৃষ্টি। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পত্নীতলা উপজেলা।

আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতিতে শীর্ষে বাংলাদেশ

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে বজ্রপাত, মেঘের গর্জন ও তীব্র বাতাসের সঙ্গে শুরু হয় ঝড়। এতে পত্নীতলার ছোট চাঁদপুর, বড় চাঁদপুর, হরিরামপুর, মাহমুদপুর, চকজয়রাম, ঠুকনিপাড়া, নতুনহাট ও পালসা গ্রামসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে অনেক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ির চাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্থানীয়দের কয়েকজন জানান, ঝড়ের তাণ্ডবে অনেক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ির চাল উড়ে গেছে। ভেঙে পড়েছে দোকানপাটও।

বড় বড় গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সড়কে যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে বলেও জানান তারা।

গাছপালা ভেঙে বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে থাকায় জেলার বিভিন্ন এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

ছোট চাঁদপুর গ্রামের বাসিন্দা শামসুল আলম বলেন, এক সপ্তাহ আগে টিন দিয়ে নতুন ঘর তৈরি করেছি। রাতের ঝড়ে ঘরের পুরো চাল উড়ে গেছে। অনেক ক্ষতি হয়েছে।

হরিরামপুর গ্রামের আমিনুল বলেন, কিছু বুঝে ওঠার আগেই ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে।

নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সভাপতি আনোয়ার হোসেন জানান, নজিপুর পৌর এলাকার বিভিন্ন মোড়ে প্রায় ৪০০ চালা ঘরের চাল উড়ে গেছে। এছাড়া রাত থেকেই অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা বলেন, উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা