× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, পলাতক স্বামী

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৪:০৭ পিএম

সাতক্ষীরা সদরের ভোমরা এলাকায় তাছলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করা হয়েছে। প্রতীকী ছবি

সাতক্ষীরা সদরের ভোমরা এলাকায় তাছলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করা হয়েছে। প্রতীকী ছবি

সাতক্ষীরা সদরের ভোমরা এলাকায় তাছলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে।

সদরের লক্ষীদাড়ি গ্রামে শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতের বড় মেয়ে সাদিয়া সুলতানা (১২) জানায়, তার বাবা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই নেশা করে মায়ের সঙ্গে ঝগড়া ও নির্যাতন করতেন।

সে আরও জানায়, ঘটনার রাতে সে, তার দাদি এবং ছোট ভাই নুর হোসেন পাশের কক্ষে ঘুমিয়ে ছিল। হঠাৎ তাছলিমা খাতুনের গোঙানির শব্দ শুনে তারা দ্রুত ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

পরবর্তীতে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাছলিমাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নুরুজ্জামান অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই তার মেয়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন জামাই। নেশার টাকা না পেলে মারধর করতেন।

তিনি এ হত্যাকাণ্ডের বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা