× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৩৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৩:০৪ পিএম

বঙ্গোপসাগরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় ৩৩ জনকে আটক করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বঙ্গোপসাগরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় ৩৩ জনকে আটক করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মিয়ানমারের পাচারকালে বঙ্গোপসাগর থেকে তিনটি ফিশিং বোটসহ ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট  জব্দ করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় ৩৩ জনকে আটক করা হয়েছে।

শাহপরীর দ্বীপ জেটিঘাটে টেকনাফ শাহপরীরদ্বীপ কোস্ট গার্ড স্টেশনে রবিবার দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. মুত্তাকীন সিদ্দিকী।

এর আগে কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয়।

মো. মুত্তাকীন সিদ্দিকী জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক তিনটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীর কাছে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও জোরদার করা হয়েছে।

জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আরও জানায়, উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা