চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৬ মে ২০২৬ ২১:৪৮ পিএম
কমিটিতে সমকালের সিনিয়র রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবরকে আহবায়ক ও দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার মুহাম্মদ নাজিম উদ্দিনকে সদস্য সচিব করা হয়।
চট্টগ্রামে কর্মরত বোয়ালখালীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের আত্মপ্রকাশ করেছে। ফোরামের কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা শুক্রবার (১৬ মে) রাতে কালের কণ্ঠের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মুস্তফা নঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবরকে আহবায়ক ও দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার মুহাম্মদ নাজিম উদ্দিনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে দৈনিক সকাল বেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ আলীকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
কমিটির সদস্যরা হলেন-কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, দৈনিক আগামীর সময়-এর বিশেষ প্রতিনিধি রমেন দাশগুপ্ত, দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক সুলতান মাহমুদ সেলিম, দৈনিক সমরের মুজাহিদুল ইসলাম, বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী ও বিডিনিউজের স্টাফ রিপোর্টার উত্তম সেনগুপ্ত।
সভায়
চট্টগ্রাম শহরে কর্মরত বোয়ালখালীর সাংবাদিকদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত
নেওয়া হয়েছে। আগ্রহীরা আহবায়ক ও সদস্য সচিবের সঙ্গে যোগাযোগ করে সদস্য ফরম সংগ্রহ করতে
পারবেন।