× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে কুরতুবী মাদরাসায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৬ ২১:৩৯ পিএম

টাঙ্গাইল শহরের সাবালিয়ায় কুরতুবী আলিম মাদরাসা ও কুরতুবী গার্লস আলিম মাদরাসার যৌথ উদ্যোগে শনিবার দিনব্যাপী ‘বিজ্ঞান ও প্রযুক্তি মেলা’ অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইল শহরের সাবালিয়ায় কুরতুবী আলিম মাদরাসা ও কুরতুবী গার্লস আলিম মাদরাসার যৌথ উদ্যোগে শনিবার দিনব্যাপী ‘বিজ্ঞান ও প্রযুক্তি মেলা’ অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইল শহরের সাবালিয়ায় কুরতুবী আলিম মাদরাসা ও কুরতুবী গার্লস আলিম মাদরাসার যৌথ উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

কুরতুবী আলিম মাদরাসায় শনিবার দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় শিক্ষার্থীরা ২১টি স্টলে তাদের উদ্ভাবিত বিভিন্ন আধুনিক প্রজেক্ট প্রদর্শন করেন। এর মধ্যে তেল ও কয়লাবিহীন বিদ্যুৎ উৎপাদন, স্যাটেলাইট মডেল, হোম লেজার সিকিউরিটি সিস্টেম, ডিজিটাল ডাস্টবিন এবং পরিত্যক্ত তেল থেকে বায়োডিজেল উৎপাদনের মতো উদ্ভাবনী বিষয়গুলো বিশেষভাবে প্রশংসিত হয়।

মাদরাসার পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট খান মোহাম্মদ খালেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আজহারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মো. রেজাউল করিম।

মেলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিভিন্ন কলেজের বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা মেলাটি পরিদর্শন করে খুদে বিজ্ঞানীদের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা