× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্মীয় নেতাদের ভাতার আওতায় আনতে কার্ড দেওয়া হবে: তথ্যমন্ত্রী

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৬ ২০:৪৬ পিএম

আপডেট : ১৬ মে ২০২৬ ২১:২৮ পিএম

ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালে কথা বলছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালে কথা বলছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিভিন্ন ধর্মীয় নেতাদের সম্মানী ভাতার আওতায় আনতে তাদের কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, “আমরা ধর্মীয় নেতাদের সম্মানী ভাতার আওতায় আনতে প্রক্রিয়া শুরু করেছি। আমাদের প্রধানমন্ত্রী বিগত নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করার যে চিত্র তার প্রতিফলন হচ্ছে এই কার্ড বণ্ট “।

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শনিবার বিকালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ডের টাকা প্রত্যেকটি পরিবারের নারী সদস্যদের মধ্যে একটা ক্ষমতায়ন তৈরি করবে। আমার নির্বাচনি এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল আমরা প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেব”।

তিনি বলেন, “আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো সেদিন আমাদের প্রতিদ্বন্দ্বী অনেক রাজনৈতিক দল ব্যঙ্গ করেছিল। তাদের ব্যঙ্গ সহ্য করেই নির্বাচনে আমাদের প্রতিশ্রুতিগুলো আপনাদের দিতে হয়েছিল। আমাদের অতীত প্রতিশ্রুতি ইতোমধ্যে পাইলট প্রকল্প আকারে বাস্তবায়ন শুরু করেছি”।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী আরও বলেন, “এ পর্যন্ত সারা দেশে প্রায় ৩৭ হাজার সুবিধাভোগী এ প্রকল্পের আওতায় এসেছে। তাদের মধ্যে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড রয়েছে। পর্যায়ক্রমে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১২টি ইউনিয়ন এবং গৌরনদী পৌরসভার ৯টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে”।

বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার ইব্রাহীম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ রফিকুল ইসলাম, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিন, গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেলসহ অনেকে।

অনুষ্ঠানে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ৬১৩টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা