× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষিতে গভীর মনোযোগ দিলে বাঁচবে দেশ: সংস্কৃতিমন্ত্রী

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৬ ১৯:২১ পিএম

আপডেট : ১৬ মে ২০২৬ ১৯:৪২ পিএম

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কৃষিতে গভীর মনোযোগ দিলে বাঁচবে দেশ বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। 

তিনি বলেন, “দেশের কৃষিতে গভীর মনোযোগ দিলে দেশের অনেক উন্নতি সাধন করা সম্ভব। অন্যান্য দেশের ১০-১২ শতাংশ জমিতে কৃষি কাজ হলেও আমাদের দেশের ৮০ শতাংশ জমিতে কৃষি কাজ হয় আর এজন্য প্রয়োজন নদী বাঁচানো। নদী এবং মানুষের জীবন একই সূত্রে গাঁথা। জোয়ার-ভাটার সময় দেখবেন অনেকের গা, হাত, পা ব্যাথা করে। তাতেই বোঝা যায় নদী মানুষের জীবনেরই একটি অংশ”।

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এনামতিয়া এলাকায় উপজেলা কৃষি বিভাগের আয়োজিত তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন শেষে শনিবার বিকেলে এসব কথা বলেন তিনি।

সংস্কৃতিমন্ত্রী বলেন, “বড় বড় কথা না বলে কাজ করতে হবে। আমাদের সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। মনে রাখবেন, গত ১৭ বছরের সময়টা একটা বন্ধ্যা যুগ ছিল, একটি অন্ধকার যুগ ছিল। যে যত চুরি বেশি চুরি করতে পারত, তাকে তত বেশি পুরস্কৃত করা হতো; যা একটি দেশের জন্য কখনোই শুভকর নয়”। 

তিনি বলেন, “একটা দেশের শিক্ষাকে ধ্বংস করা গেলে দেশটাকেই ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়। আমি চাই, আমাদের সন্তানেরা পাঠ্যাভ্যাস গড়ে তুলুক। এ জন্য আমি সংশ্লিষ্টদের বলব, শালিখাতে প্রয়োজনীয় সংখ্যক পঠাগার তৈরি করতে হবে, যেখানে জ্ঞানের চর্চা হবে। পড়াশোনার পাশাপাশি মানুষ সংস্কৃতির চর্চাও করবে”।

নিতাই রায় চৌধুরী বলেন, “আমরা একটা সময় বাউল গান, কবিগান, লালন শাহের গান, হাছন রাজার গান শুনতাম; যা ম্লান হতে চলেছে। তাই আমরা চাই, পুরাতন গানগুলো ফিরিয়ে আনতে। আমাদের সরকার গ্রাম নিয়ে কাজ শুরু করেছে। আমরা গ্রামকে আরো বেশি সমৃদ্ধ করতে চাই। একটি কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। আমি আমার জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব”।

প্রযুক্তি মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মৃনাল কান্তি দাশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রীর একান্ত সচিব আল মারুফ, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুনসহ আরও অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা