কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৬ ১৮:২৭ পিএম
আপডেট : ১৬ মে ২০২৬ ১৮:৪৫ পিএম
প্রতীকী ছবি।
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে মুসকান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি এলকার কর্ণফুলী নদীতে শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
মুসকান শীলছড়ির ভেলুয়াছড়া এলাকার মো. মুছার মেয়ে। ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুসকান তার দাদার সঙ্গে নদীর ঘাটে যায়। দাদার অজান্তেই অসাবধানতাবশত সে কর্ণফুলী নদীতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বড়ইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে”।