টেকনাফ প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৬ ১৮:২৩ পিএম
আপডেট : ১৬ মে ২০২৬ ১৮:৩৭ পিএম
অপহৃত হোছেন আলী। ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে হোছেন আলী (৫০) নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে।
উপজেলার
বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়াস্থ ঝর্ণা পাড়া এলাকায় শুক্রবার রাত
পৌনে এগারোটার দিকে এ ঘটনা
ঘটে।
অপহৃত
হোছেন আলী স্থানীয় মৃত
রহমান আলীর ছেলে।
অপহৃতের
ভাই আবদুর রহমান জুয়েল জানান, গভীর রাতে কয়েকজন
ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ির বাইরে
থেকে ডাকাডাকি করে। পরে তার
বড় ভাই হোছেন আলী
ঘর থেকে বের হলে
অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক
পাহাড়ের দিকে নিয়ে যায়
অপহরণকারীরা।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় লোকজন অপহৃত ব্যক্তির দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ
বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও
আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। তবে আমরা বিষয়টি
খোঁজখবর নিচ্ছি। উদ্ধারের জন্য অভিযান পরিচালনা
করা হবে।