× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরসরাইয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৬ ১৭:২৯ পিএম

আপডেট : ১৬ মে ২০২৬ ১৯:৪৬ পিএম

অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের লাঠির আঘাতে আবু আহমদ ডিলার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের বিশ্বটিলা এলাকায়  শুক্রবার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে (৩৫) আটক করেছে পুলিশ। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল হালিম এ সব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত মিলন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। পরিবারের সদস্যরা বারবার চেষ্টা করেও তাকে মাদক থেকে দূরে সরাতে পারছিলেন না। শুক্রবার রাতে পারিবারিক কলহের একপর্যায়ে তিনি তার বাবাকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১২টার দিকে অভিযুক্ত মিলনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতেই বাবার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা