শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৬ ১৬:২২ পিএম
আপডেট : ১৬ মে ২০২৬ ১৯:৪০ পিএম
প্রতীকী ছবি।
সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে ডুবে আব্দুর রহমান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার নূরনগর ইউনিয়নের ছোট শ্যামনগর গ্রামে শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুর রহমান ওই গ্রামের আমির হোসেনের ছেলে।
পারিবারের কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল শিশু আব্দুর রহমান। এসময় পরিবারের সদস্যরা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।