নিখোঁজ শিশু হুমায়রা জান্নাত। ফাইল ছবি
রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ২১ ঘণ্টা অতিবাহিত হলেও উদ্ধার হয়নি শিশু হুমায়রা জান্নাত (৪)। এ অবস্থায় জান্নাতের সন্ধান দিতে পারলে বা তাকে ফেরত দিলে ১ লাখ টাকা পুরস্কার ঘোঘণা করেছে তার পরিবার।
নিখোঁজ হুমায়রা জান্নাতের বাড়ি উপজেলার হাটকানপাড়া বাজারে। তার বাবার নাম হাসিবুল হোসেন শান্ত।
আরও পড়ুন: নিখোঁজের ১০ দিন পর মা-মেয়ের মরদেহ উদ্ধার |
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকাল ৫টা দিকে বাড়ির পাশে খেলার সময় হুমায়রা জান্নাত নিখোঁজ হয়। রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করলেও খোঁজ মিলেনি শিশুটির।
জান্নাতের দাদা ইসমাইল হোসেন জানান, জান্নাতের খেলার সাথীরাও কিছু বলতে পারছে না। তার পরনে কালো রঙের গেঞ্জি ও হাফ প্যান্ট ছিল।
তিনি বলেন, “আমাদের ধারণা তাকে অপহরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অপহরণ দাবি করে টাকা পয়সা দাবি করেনি। তাকে ফেরত পাওয়া গেলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছি।”
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, শিশুটিকে উদ্ধারে জোরালো তৎপরতা চালানো হচ্ছে। শুক্রবার রাতভর বাড়ির আশপাশের পুকুর, বাগান, জঙ্গলে তল্লাশি চালানোর পরেও পাওয়া যায়নি।
ওসি বলেন, অপহরণের বিষয়টি এখনও স্পষ্ট নয়। কারণ এখনও পরিবারের কাছ থেকে কেউ টাকা পয়সা দাবি করেনি। তবে শিশুটিকে উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।