× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭৬ যানবাহন নিলামে তুলছে হিলি কাস্টমস

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৬ ১৩:৫১ পিএম

আপডেট : ১৬ মে ২০২৬ ১৫:৪০ পিএম

হিলি স্থলবন্দর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হিলি স্থলবন্দর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের হিলি কাস্টমস দীর্ঘ বিরতির পর আবারও সাধারণ নিলামের আয়োজন করেছে। এবার নিলামের মাধ্যমে মোট ৭৬টি বিভিন্ন ধরনের যানবাহন বিক্রি করা হবে।

হিলি কাস্টমস চত্বরে রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হবে।

হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম শনিবার সকালে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, নিলামে ১২টি মোটরসাইকেল, ৬২টি বাইসাইকেল, একটি ইজি বাইক ও একটি প্যাডেল ভ্যান বিক্রির জন্য তোলা হবে।

নিলামে অংশ নিতে নির্ধারিত সিডিউলের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। ইতোমধ্যে ১০৬টি সিডিউল বিক্রি হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এতে নিলামকে ঘিরে ক্রেতাদের আগ্রহও বেশ লক্ষ্য করা যাচ্ছে।

কাস্টমস সূত্র জানায়, সর্বশেষ ২০২২ সালে সাধারণ নিলাম অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ সময় পর পুনরায় এ আয়োজন হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা