× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদী মিছিল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৬ ০০:০৪ এএম

শুক্রবার বিকেলে আয়োজিত এই মিছিলে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শুক্রবার বিকেলে আয়োজিত এই মিছিলে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নবীনগর পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুক্রবার বিকেলে মিছিলটি স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী অনন্ত হীরা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইউনুছ, ছাত্রদল নেতা আশিক মিয়া, শওকত, বীরগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা বিশাল, কাইতলা উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা রিফাত, জুনাইদ মিয়া, আকাশ, মো. আজিজ, মো. রাজু, মাহিম, মো. মামুন প্রমুখ।

উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী অনন্ত হীরা বলেন, ‘৫ আগস্টের আগে আমরা বহুবার জেল-নির্যাতন সহ্য করেছি। শেখ হাসিনার গুন্ডাবাহিনী আমাদের মিছিল-মিটিংয়ে বাধা দিয়েছে, নেতাকর্মীদের আটকে রেখে নির্যাতন করেছে এবং মামলা দিয়েছে। আমরা সহনশীল রাজনীতিতে বিশ্বাসী। নবীনগরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক, সেটিই আমরা চাই।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক সহিংসতা ও ফ্যাসিবাদী ধারাবাহিকতার পুনরাবৃত্তি হোক, তা আমরা চাই না। সাধারণ মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা