ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৬ ২২:৪৭ পিএম
আপডেট : ১৫ মে ২০২৬ ২২:৫৫ পিএম
আশুগঞ্জে মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মালবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে জিয়াউল আমীন (২৫) এবং শাহেদ আলীর ছেলে শাহ আলম (৩০)।
পুলিশ ও পারিবার জানায়, জিয়াউল আমীন ও শাহ আলম মোটরসাইকেলে করে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে সোনারামপুর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি আবু তাহের জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।