মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৬ ২১:৫৯ পিএম
আপডেট : ১৫ মে ২০২৬ ২২:০৪ পিএম
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছের সঙ্গে ফাঁস লাগানো শাহীন (২৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের উত্তর গাবুয়া গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
মির্জাগঞ্জ থানারপুলিশ পরিদর্শক খান নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
শাহীন উত্তর গাবুয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে।
পুলিশ জানান, শুক্রবার ভোরে শাহীনের মা রিগ্যান বেগম ফজরের নামাজ আদায় করার জন্য বাড়ী থেকে দুই মিনিট দূরত্বে পুকুরে ওজু করতে গেলে পুকুরের পার্শ্বে একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাহীনকে ঝুলে থাকতে দেখেন।
এসময় তার ডাক ও চিৎকারে বাড়ীর লোকজন ছুটে এসে শাহীনকে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে থাকতে দেখেন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. তিথী রানী জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়।
শাহীনের বড় ভাইয়ের সুমন্ধি বেলাল হোসেন জানান, কি কারেণ শাহীন গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেছেন তা বুঝতে পারছি না। ময়নাতদন্ত শেষ হয়েছে, শাহীনের মরদেহ নিজ বাড়ীতে দাফনের জন্য আনা হয়েছে।
মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক খান নুরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা (অপমৃত্যু) মামলা হয়েছে।