চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৬ ২১:০১ পিএম
আপডেট : ১৫ মে ২০২৬ ২১:৩৬ পিএম
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ জসীম উদ্দীন আহমেদের হাত ধরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতা-কর্মী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ জসীম উদ্দীন আহমেদের হাত ধরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতা-কর্মী।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশের মক্কা পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার বিকালে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ যোগদান সম্পন্ন হয়।
এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নিজস্ব এলাকা হিসেবে পরিচিত চন্দনাইশ উপজেলা, দোহাজারী পৌরসভা ও চন্দনাইশ পৌরসভার কয়েক হাজার নেতা-কর্মী দল ত্যাগ করে বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন উপজেলা এলডিপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, চন্দনাইশ পৌর এলডিপির সাধারণ সম্পাদক আখতার আলম, পৌর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইউছুপ, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভা কৃষক দলের সদস্য সচিব এনামুল হকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্তত সহস্রাধিক নেতাকর্মী করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত নেতা-কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন এমপি আলহাজ জসীম উদ্দীন আহমেদ।
ওই সময় তিনি বলেন, যেসব নেতা-কর্মী বিভিন্ন মামলায় জড়িত তাদের আইনগতভাবে খালাস করার ব্যবস্থা নেওয়া হবে। এলডিপি এখন শূন্যের কোটায়, ৮০ শতাংশ নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন।
বাকি ২০ শতাংশ নেতা-কর্মী ধাপে ধাপে দলে যোগ দেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।