× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে দস্যুদের সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ, আটক ৩

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৬ ১৫:৫৬ পিএম

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে শুক্রবার সকালে লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ অভিযান সম্পর্কিত বিস্তারিত তথ্য জানান। ছবি: ভিডিও থেকে

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে শুক্রবার সকালে লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ অভিযান সম্পর্কিত বিস্তারিত তথ্য জানান। ছবি: ভিডিও থেকে

অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় সুন্দরবনের সশস্ত্র দস্যু করিম শরীফ বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ হয়েছে। তিনজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। 

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে শুক্রবার সকালে লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ এ তথ্য জানিয়েছেন।

অভিযানে করিম শরীফ বাহিনীর হাতে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলার মো. মেহেদী হাসান (২৫) ও মো. রমজান শরীফ (১৯) এবং ফরিদপুর জেলার ভাঙা উপজেলার বাসিন্দা মো. এনায়েত (২৫)।

লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ জানান, দস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খালী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে এরকম তথ্য পাই। পরে বুধবার বিকাল ৫টা থেকে ২ দিনব্যাপি কোস্ট গার্ড বেইস মোংলা এবং স্টেশন কোকিলমনি উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপর দস্যু দল গুলি চালায়। কোস্ট গার্ডও পাল্টা গুলিবর্ষণ শুরু করে। এক পর্যায়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে করিম শরীফ বাহিনীর ৩ জন সদস্যকে আটক করা হয়।

এ সময় আটককৃতদের কাছ থেকে ৩ টি একনলা বন্দুক, ১টি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান, গোলা, ২টি ওয়াকি-টকি ও ৪টি ওয়াকি-টকি চার্জার উদ্ধার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা