× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে আম্মারকে মেরেই ফেললেন বড় ভাই, কারণ কী

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৬ ১৪:১২ পিএম

আপডেট : ১৫ মে ২০২৬ ১৪:২২ পিএম

 বাগেরহাট সদর থানা। ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর থানা। ছবি: সংগৃহীত

বাগেরহাট পৌরসভার পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাই আলী আব্দল্লাহ (২৩) ছুরিকাঘাতে ফুফাতো ভাই আম্মার শেখ (১৯) নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

পৌরসভার বাসাবাটি এলাকায় শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত আম্মার শেখ বাসাবাটি এরাকার তাসলিম মাহমুদের ছেলে। 

অভিযুক্ত আলী আব্দুল্লাহ বাগেরহাট পৌরসভার সাহাপাড়া এরাকার বাসিন্দা তারেক হাওলাদারের ছেলে। বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেন।

স্বজনরা জানান, আলী আব্দুল্লাহ তার ফুফুর বাড়ি বাসাবাটিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেড়াতে আসেন। রাতের খাবার শেষে আম্মার শেখ ও আলী আব্দুল্লাহ বাড়ির দোতালার একটি কক্ষে ঘুমাতে যান। এসময় আম্মারের মায়ের কাছ থেকে টাকা নেওয়া ও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রাত ১টার দিকে আলী আব্দুল্লাহ ধারালো ছুরি দিয়ে তার ফুফাতো ভাই আম্মার শেখের ঘাড়, বুক ও পিঠে এলোপাতাড়ি আঘাত করেন। এতে আম্মার গুরুতর আহত হন।

এসময় আম্মারের মা মাফুজা বেগম বিষয়টি বুঝতে পেরে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্বজনরা আলী আব্দুল্লাহকে রক্তমাখা ছুরিসহ আটক করে রাখেন। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেন।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার (ওসি) সামসুল আরেফিন বলেন, “রাতে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছুরিসহ আব্দুল্লাহকে আটক করেন। এছাড়া নিহত আম্মার শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা