মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৬ ১১:৪৬ এএম
আপডেট : ১৫ মে ২০২৬ ১২:২৭ পিএম
ফাইল ছবি
নারায়ণগঞ্জ ফতুল্লায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে দশটার দিকে তার মৃত্যু হয়েছে। তার শরীরে ৫৭ শতাংশ দগ্ধ ছিল।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।
গত সোমবার কুতুবপুর লাকিবাজার এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হন আব্দুল কাদেরসহ তার তিন ছেলে। চিকিৎসাধীন তিনজন হলেন মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব(১৬) ।
নিহত আব্দুল কাদের পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, “আব্দুল কাদের সকাল পৌনে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই ঘটনায় দগ্ধ তার তিন ছেলেরর মধ্যে মেহেদির ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে”।