× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের ১০ দিন পর মা-মেয়ের মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৬ ০৯:১৭ এএম

আপডেট : ১৫ মে ২০২৬ ০৯:৪৮ এএম

সীমান্তবর্তী ইখলাস মাতুব্বরের এই কলাবাগান থেকে বৃহস্পতিবার বিকালে এক মা ও তার শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সীমান্তবর্তী ইখলাস মাতুব্বরের এই কলাবাগান থেকে বৃহস্পতিবার বিকালে এক মা ও তার শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিখোঁজের ১০ দিন পর এক মা ও তার শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার বগারটিলা ও ফরিদপুর সদর উপজেলার চর মাধবদীয়া ইউনিয়নের আনসার মাতুব্বরের ডাঙ্গী গ্রামের সীমান্তবর্তী ইখলাস মাতুব্বরের কলাবাগান এলাকা থেকে বৃহস্পতিবার বিকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাদ শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) এবং তার দুই বছর বয়সী মেয়ে সামিয়া। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার দুপুরে কুলসুম নামে এক নারী ছাগল চরাতে গিয়ে কলাবাগানের পাশে একটি কুকুরকে মাটি খুঁড়তে দেখেন। এ সময় দুর্গন্ধ পেয়ে কাছে গেলে মাটির নিচ থেকে মানুষের পায়ের গোড়ালি বের হয়ে থাকতে দেখেন তিনি। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফরিদপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে এক নারী ও এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ১০ দিন আগে জাহানারা ও তার মেয়ে নিখোঁজ হন। এ ঘটনায় দুই দিন আগে গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম বলেন, “মরদেহ দুটি যে স্থান থেকে উদ্ধার করা হয়েছে, সেটি ফরিদপুর জেলার সীমানার মধ্যে পড়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা