× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে ডিস ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৪ মে ২০২৬ ১৭:৩৫ পিএম

আপডেট : ১৪ মে ২০২৬ ১৭:৫৪ পিএম

ফতুল্লা মডেল থানা। ছবি: সংগৃহীত

ফতুল্লা মডেল থানা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ ফতুল্লায় নাছির (৬০) নামে এক ডিশ ব্যবসায়ীকে নিজ ব্যাবসা প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

ফতুল্লার চানমারী মাউড়াপট্টিতে ফ্রেন্ডস ক্যাবল অফিসে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নাছির চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও নাছির তার ব্যাবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর ১টার দিকে হঠাৎ তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আলাউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে মাইক্রো স্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন তিনি।

ওসি মাহাবুব আলম জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত কভারসহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা