× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারা গেল চোখে গুলিবিদ্ধ হওয়া শিশু রেশমী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৪ মে ২০২৬ ১৭:১৩ পিএম

চট্টগ্রামে চোখে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শিশু রেশমী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামে চোখে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শিশু রেশমী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় চোখে গুলিবিদ্ধ হওয়া শিশু রেশমী আক্তার মারা গেছে।

টানা সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত শুক্রবার থেকে রেশমী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল। তার মাথায় ও চোখে গুরুতর আঘাত ছিল। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গুলিটি বের করা যায়নি। আজ সকালে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গত বৃহস্পতিবার রাতে রৌফাবাদ শহীদ মিনার গলিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছোড়া গুলিতে রাজু নামের এক যুবক নিহত হন। ওই সময় বাসা থেকে পান কিনতে বের হয়েছিল শিশু রেশমী। ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি তার বাম চোখে বিদ্ধ হয়।

রেশমীর পরিবার জানায়, ঘটনার পরপরই তাকে উদ্ধার করে প্রথমে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সাত দিন আইসিইউতে থাকার পর বৃহস্পতিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা