দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ছবি: ভিডিও থেকে
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় (১৩ মে সকাল ৬টা থেকে ১৪ মে সকাল ৬টা পর্যন্ত) মোট ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলায় বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ থেকে এই অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
তিনি আরও জানান, চলতি মে মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকলেও তৃতীয় ও চতুর্থ সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলকভাবে কমতে পারে। একই সঙ্গে তাপমাত্রা ও গরমের মাত্রা বাড়ার আশঙ্কাও রয়েছে।