× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৬ ১১:৩২ এএম

লক্ষ্মীপুরে সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরে সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরে গভীর রাতে সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগে জাকির হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটকের সময় তার গায়ে লক্ষ্মীপুর পৌরসভার পৌর টোলের পোশাক ছিল বলে জানিয়েছে পুলিশ।

শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, জাকির সড়কে দাঁড়িয়ে চলন্ত ট্রাক থামিয়ে চালকদের কাছে চাঁদা দাবি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে তাকে লক্ষ্মীপুর সদর মডেল পুলিশ স্টেশনে হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, সড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা