× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘টিকটক ভিডিও’ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৬ ১০:৪৪ এএম

আপডেট : ১৪ মে ২০২৬ ১০:৪৪ এএম

গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশন। ছবি: সংগৃহীত

গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশন। ছবি: সংগৃহীত

গাজীপুরে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

ধীরাশ্রম রেলওয়ে স্টেশন এলাকায় বুধবার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় এখনও জানা যায়নি। তারা দুজনই মধ্যবয়সী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধীরাশ্রম রেলওয়ে স্টেশনটি নান্দনিক হওয়ায় সেখানে প্রায়ই টিকটক ভিডিও করতে আসেন তরুণ-তরুণীরা। রাতে পর্যাপ্ত আলো থাকায় অনেকেই গভীর রাত পর্যন্ত অবস্থান করেন।

এদিন রাতেও ওই দুই ব্যক্তি রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও করছিলেন বলে জানান স্থানীয়রা। এ সময় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা