× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৈয়দপুর পৌর মহিলা আ. লীগের সম্পাদক গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

প্রকাশ : ১৩ মে ২০২৬ ২৩:১২ পিএম

আপডেট : ১৩ মে ২০২৬ ২৩:১৪ পিএম

মহিলা লীগ নেত্রী কাজী জাহানারা বেগম। ফাইল ছবি

মহিলা লীগ নেত্রী কাজী জাহানারা বেগম। ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা পারভীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সৈয়দপুর থানার গোলচত্বর এলাকায় অনুষ্ঠিত একটি সালিসি বৈঠক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাজী জাহানারা সৈয়দপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে টানা পাঁচবার নির্বাচিত হয়েছিলেন।

বুধবার (১৩ মে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান। তিনি জানান, নীলফামারী সদরের রামগঞ্জ এলাকায় পথচারী সিদ্দিক আলীকে গাড়িচাপা দিয়ে হত্যার মামলায় সৈয়দপুর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, নিহত কৃষক সিদ্দিক আলীর ছেলে লিটন রহমান বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ ২০২ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও এক হাজার থেকে ১২০০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সিদ্দিক আলী রামগঞ্জহাট বাজারে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালায় এবং এলাকাবাসীর ওপর হামলা করে। এ সময় সিদ্দিক আলী রাস্তায় পড়ে গেলে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুরকে বহনকারী গাড়ি দিয়ে তাকে চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ঘটনার সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় মামলা দায়ের করা সম্ভব হয়নি। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মামলা করার সুযোগ সৃষ্টি হলে নিহতের ছেলে আদালতে এ মামলা দায়ের করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা