মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৩ মে ২০২৬ ২২:১৭ পিএম
অষ্টগ্রামে হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবে ইমান মিয়া (২৯) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর হাওর বুধবার (১৩ মে) দুপুের এলাকায় এ ঘটনা ঘটে।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহাম্মদ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
নিখোঁজ ইমান মিয়া উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বোরো মৌসুমের ধান কাটার কাজে বুধবার সকালে নূরপুর হাওরে যান চারজন শ্রমিক। তারা স্থানীয় জাকারিয়া নামের এক কৃষকের জমির ধান কাটছিলেন। দুপুরের দিকে হঠাৎ করে হাওরে বৈরী আবহাওয়া সৃষ্টি হয়। শুরু হয় দমকা হাওয়া ও ঝড়-বৃষ্টি। এ অবস্থায় শ্রমিকরা দ্রুত নৌকাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন।
পথিমধ্যে প্রবল বাতাস ও উত্তাল পানির তোড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ইমান মিয়া নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধারে হাওরে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। তবে এখেনা কোন সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি নারী সদস্য ওরোনা বলেন, “হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে শ্রমিকরা নৌকা নিয়ে ফিরছিলেন। পথে নৌকা ডুবে যায়। তিনজন বাঁচলেও ইমান মিয়া নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন”।
ওসি জানান, “হাওরে ধান কাটতে গিয়ে এক শ্রমিক নিখোঁজ হওয়ার খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে”।